• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীরউত্তম) এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বিরলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুসলিম হক, বিরল (দিনাজপুর) / ১৯১ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীরউত্তম) এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র এর আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও দোয়া মাহফিল এর তত্ত্বাবধায়ন করে বিরল উপজেলা বিএনপি ও এর সকল অংগসহযোগী সংগঠনসমূহ।

সোমবার বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিযাজ চৌধুরী পিনাক।
উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন এর সভাপতিত্বে উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি রেজাউল ইসলাম বাদশা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, হায়দার আলী, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম রেন্টু, ধামইর ইউনিয়ন বিএনপি’র সভাপতি লাইসুর রহমান, সাধারণ সম্পাদক তোজাম্মেল হক, বিরল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (রবি), বিজোড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম, ফরক্কাবাদ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ বিএনপি ও অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীরউত্তম)সহ তার পরিবারের মরহুম সদস্যদের রুহের মাগফিরাত এবং জীবিত সকলের সুস্বাস্থ্য কামনা করে মুনাজাত পরিচালনা করেন বিরল দারুস সুন্নাত আলীম মাদ্র্রাসার প্রভাষক মাওলানা মোঃ ফেরদৌস হোসেন। পরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র এর একদল স্বাস্থ্যকর্মীগণের সহযোগীতায় উপস্থিত নেতৃবৃন্দ সুশৃঙ্খলভাবে স্বেচ্ছায় রক্তদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/