• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাজধানীর ঢাকা বয়েজ কলেজের ছাত্র শাফায়াত হোসেন ইউশা হোস্টেলে আত্মহত্যা

মহিউদ্দিন মহি খন্দকার / ১৯৯ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫

২৬ মে সকালে রাজধানীর ঢাকা বয়েজ কলেজের হোস্টেলে শাফায়াত হোসেন ইউশা নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছেন। নিজের বাবা-মার উদ্দেশ্যে চিরকুট লিখে আত্মহত্যা করেন তিনি।

চিরকুটে ইউশা তাঁর অসহায়তা, মানসিক চাপ, ও অপরাধবোধ প্রকাশ করেছেন।

চিরকুটে ইউশা লিখেছে:

“সরি, পারলে আমাকে মাফ করে দিও। এতো চাপ আর নিতে পারছি না। কলেজ সিলেকশনের সময় হয়ত মনেই ছিল না, আমার বাবার জন্য খুব চাপ হয়ে যাবে।

আম্মু, এখন আর আমার জন্য টাকা পাঠাতে হবে না। ভালো থাকো তোমরা। আল্লাহ হাফেজ।”

গত বছর এই দিনেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন শাহাদাত হোসেন। সেই হৃদয়বিদারক স্মৃতি ইউশার মনকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল, যার প্রতিচ্ছবি তার চিঠিতে স্পষ্টভাবে ধরা পড়ে।
এ ঘটনায় সাংবাদিক সমাজ, সহপাঠী এবং এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে শাহাদাত হোসেন ও তার পরিবারের প্রতি ফেনীর সাংবাদিক মহল ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে ফেনী জেলা নবনির্বাচিত কমিটি সহ
অনেকেই গভীর সমবেদনা জানিয়েছেন।

আল্লাহ পাক যেন শোকাহত পরিবারটিকে এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দেন।

নিহত শাফায়াত হোসেন ইউশা দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক ও প্রবীণ সাংবাদিক শাহাদাত হোসেনের বড় সন্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/