• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিপক্ষে সাক্ষ্য দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, ঘাতক গ্রেফতার

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ১৮৪ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫

বিগঞ্জের মাধবপুরে আদালতে সাক্ষ্য দেওয়ায় ক্ষুদ্ধ হয়ে চাচাত ভাইকে কুপিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। রবিবার মধ্যরাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জিল্লুর রহমান (৪০) কালিকাপুর গ্রামের আলী মিয়ার ছেলে এবং পেশায় একজন দোকানদার। সোমবার সকালে কাশিমনগর ফাঁড়ির পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান।

কাশিমনগর ফাঁড়ির পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা জানান, একই গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়ার সঙ্গে নজরুল মিয়ার একটি মামলা চলছিল। সেই মামলায় প্রায় পাঁচ-ছয় মাস আগে নিহত জিল্লুর রহমান আদালতে জাহাঙ্গীরের বিরুদ্ধে সাক্ষ্য দেন। এতে জাহাঙ্গীর ক্ষুদ্ধ হন এবং প্রতিশোধের পরিকল্পনা করতে থাকেন।

রবিবার মধ্যরাতে জাহাঙ্গীর ‘বিস্কুট কেনার’ কথা বলে ঘুমন্ত জিল্লুর রহমানকে ঘর থেকে ডেকে বের করে এনে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।

পুলিশ সোমবার ভোরে কালিকাপুর গ্রাম থেকে ঘাতক জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত জাহাঙ্গীর মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/