• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সখিপুরে ঘাতক ট্রাক কেড়ে নিল শিশু সাফওয়ানের প্রাণ

মোর্শেদ খান স্টাফ রিপোর্টার: / ৪২৫ Time View
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় সোয়াদ আল সাফওয়ান নামের ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সখীপুর-গোড়াই সড়কের পৌর শহরের লাইফ কেয়ার ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফওয়ান সখীপুর পৌরসভার ৫নং ওয়ার্ড গড়গোবিন্দপুর এলাকার মাসুদ রানার ছেলে।

ঘটনাটি সিসি ক্যামেরা ফুটেজ ও স্বজনদের সূত্রে জানা গেছে, নানা বাড়ির উদ্দেশ্যে মাসুম-মিতু দম্পতি ছেলে সাফওয়ানকে নিয়ে ঢাকা-সখিপুর সড়কের পাশে লাইফকেয়ার ক্লিনিকের সামনে আসেন। সেখানে অটোরিকশা থেকে নেমে মিতু একাই সড়ক পার হয়ে অন্য পাশে যান। এ সময় শিশু সাফওয়ান তার বাবা মাসুমের পাশে অটোরিকশায় বসেছিল। পরে মাসুম অটোরিকশা থেকে নেমে ভাড়া পরিশোধ করছিলেন। এ সুযোগে সাফওয়ান মুহূর্তের মধ্যে রিকশা থেকে নেমে সড়ক পার হওয়ার জন্য দৌড় দেয়। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। চোখের সামনে এভাবে একমাত্র সন্তানকে হারাতে দেখে মিতু জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। অন্যদিকে মাসুম বাক্‌রুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন।
সাফওয়ানের চাচা নাসির সরকার জানান মাসুম-মিতুর সুখের সংসার ছিল। একটি দুর্ঘটনা মুহূর্তের মধ্যে সব তছনছ করে দিয়ে গেল। মা-বাবার সামনে এমন হৃদয়বিদারক দুর্ঘটনা যেন পৃথিবীতে আর না ঘটে।

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা বলেন পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আমরা আটক করতে সক্ষম হয়েছি। ট্রাক টি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/