• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ মুসলিম হক বিরল (দিনাজপুর)প্রতিনিধি// / ২৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

বিরলে রচনা ও বিতর্ক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন, গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের নিমিত্তে বিরল উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে রচনা ও চুড়ান্ত বিতর্ক প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দুর্নীতি দমন ও প্রতিরোধ অপরিহার্য বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে বিরল আদর্শ উচ্চ বিদ্যালয় এর ছাত্রীগণ অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার সকালে দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি বিরল এর সহযোগিতায় বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে চুড়ান্ত প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক কামরুন্নাহার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাবেয়া বেগম পুরস্কার বিতরণ করেন ।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা মোঃ মনসুর আলী এর সভাপতিত্বে মডারেটর এর দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ ইকবাল, একাডেমিক সুপার ভাইজার আকলিমা বেগম, বোর্ডহাট কলেজের সহকারী অধ্যাপক বিধান কুমার দত্ত, বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান আলী প্রমূখ। এসময় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ সার্বিক সহযোগিতা করেন। পুরস্কার বিতরণ শেষে বিরল দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা ও তেঘরা উচ্চ বিদ্যালয়ের সততা স্টোরের জন্য প্রতিষ্ঠান প্রধানগণের নিকট অর্থ বিতরণ করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/