• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মঠবাড়িয়ায় বজ্রপাতে মায়ের সামনে মৃত্যু কিশোরের

মোঃ শামীম হোসাইন / ১৪৯ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫

পিরোজপুরের মঠবাড়িয়ায় মায়ের সামনে বজ্রপাতে মো. শাকিল আকন নামের এক তরুণের মৃত্যু হয়েছে। (২১ মে) বুধবার বেলা ১১টার দিকে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামে এ ঘটনা ঘটে। মঠবাড়িয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ কথা নিশ্চিত করেছেন।

‎শাকিল আকন (১৭) উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামের মো. ইউসু আকনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশ মেঘলা দেখে বেলা ১১টার দিকে বৃষ্টির আশঙ্কা করে শাকিল তার বসতবাড়ির উত্তর পাশের জমিতে বেঁধে রাখা গরু আনতে যায়। এ সময় তার মা শারমিন আক্তার ওই জমিতেই মুগ ডাল তুলছিলেন। শাকিল মাঠে গরু আনতে গিয়ে হঠাৎ বজ্রপাতের আঘাতে মায়ের সামনেই মাঠের মাঝে প্রাণ হারায়। পরে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎‎মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. ফেরদৌস বলেন, শাকিল আকন নামের এক তরুণকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বজ্রপাতের কারণে তার মৃত্যু হয়েছে।

‎এ বিষয়ে মঠবাড়িয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামে বজ্রপাতে মায়ের সামনে শাকিল আকন নামের এক তরুণের মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিকভাবে লাশ দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/