• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বিরলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর থানা সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মুসলিম হক, বিরল (দিনাজপুর) প্রতিনিধি// / ২৪২ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫

মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র স্লোগানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর থানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিরল উপজেলা শাখার সভাপতি পদে পূণরায় আলহাজ্ব হাফেজ হাসান আলী ও সেক্রেটারি পদে পূণরায় গোলাম মোস্তফা হিরা, সিনিয়র সহসভাপতি পদে হাফেজ মাওলানা মোঃ রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে হাফেজ ক্বারী মাওলানা মোঃ আরমান আলীকে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বিরল পৌরশাখার সভাপতি পদে ডা. মোঃ ওমর ফারুক ও সেক্রেটারি পদে সাবেক সেনা সদস্য মোঃ আব্দুল কুদ্দুসকে নির্বাচিত করা হয়।
বুধবার বিকেলে বিরল কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সেক্রেটারী অধ্যক্ষ মুফতি মুহাম্মদ খাইরুজ্জামান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বিরল উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ হাসান আলী এর সভাপতিত্বে ও সেক্রেটারী গোলাম মোস্তফা হিরা এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সংখ্যালঘু বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুজাহিদ কমিটি বিরল উপজেলা শাখার ছদর আলহাজ্ব ওয়াজেদ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সহ-সাংগাঠনিক সম্পাদক মুফতি মাহমুদ হাসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ মাসুদ রানা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বিরল উপজেলা শাখার সভাপতি মাওলানা রায়হান আলী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সভাপতি ফারহান আফসার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বিরল উপজেলা শাখার সেক্রেটারি ফজলে রাব্বি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৯ নং মঙ্গলপুর ইউনিয়নের সভাপতি হযরত মাওলানা মোস্তাফিজুর রহমান, মঙ্গলপুর বাজার জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মোঃ আরিফুল ইসলাম প্রমূখ।
সম্মেলনে বক্তব্য প্রদান শেষে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিরল উপজেলা ও পৌর শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষণা করে শপথ বাক্য পাঠ করান এবং শেষে মুনাজাত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/