• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গাজীপুরের শ্রীপুরে প্রতিবন্ধীর জমি সহ মার্কেট দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শ্রীপুর উপজেলা প্রতিনিধি: / ১৭২ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫

গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় প্রতিবন্ধীর জমিসহ মার্কেট দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

পরিবারের পক্ষে সেলিনা আক্তার জানান, উনার স্বামী আব্বাস আলীর মালিকানাধীন জমি সহ মার্কেট দখল করে নিয়েছেন গিলারচালা গ্রামের মৃত রহিম বক্সের ছেলে বাসেত আলী, ফরিদ মিয়ার ছেলে খলিল মিয়া। তিনি জানান, উনার স্বামী আব্বাস আলী ৩ বছর যাবত প্যারালাইসিস আক্রান্ত থাকায় আব্বাস আলীর মালিকানাধীন জমি সহ মার্কেট জবরদখল করে নেওয়ার হুমকি সহ ভয়ভীতি প্রদর্শন করছেন বাসেত আলী। সেলিনা আক্তার বলেন, বিবাদীগন আমার স্বামীর মালিকানাধীন ৪ টি দুকান জবরদখল করে রাখে। আমি নিরুপায় হয়ে বাদী হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত গাজীপুর এ পিঃ মোঃ নং ১৫৬৭/২০২৩ মামলা দায়ের করি। তারপর বিবাদীগণ আমার স্বামীর মালিকানাধীন ৪ টি দুকান বুঝিয়ে দিবে এবং আমাদেরকে অত্যাচার করবে না মর্মে মোচলেকা প্রদান করলেও তারা অত্যাচার বন্ধ রাখেনি এবং দুকান বুঝিয়ে দেয়নি।

গত ২০ এপ্রিল ২০২৫ সেলিনা তার স্বামীর মালিকানাধীন বাড়ির পূর্ব পাশের  জমিতে বেড়া দেওয়ার প্রয়োজনে বাশ কাটতে গেলে সেখানে বাসেত আলী সহ তার অনুসারীগণ সেলিনাকে বাশ কাটতে বাধা দেয় এবং সেলিলাকে মারধর সহ শ্লীলতাহানি ঘটায়। সেলিনার চিৎকারের শব্দে আশেপাশের লোকজন এসে সেলিনাকে  উদ্ধার করে।

পরবর্তী সময়ে বাসেত আলী সেলিনার বাড়ির রাস্তা বন্ধ করে দেয় এবং সেলিনার স্বামীর গাছ পালা সহ জমি জবরদখলের হুমকি প্রদান করে।

এ বিষয়ে ভুক্তভোগী সেলিনা আক্তার সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে সুষ্ঠু  বিচারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/