• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও

রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ / ১৪৭ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

বাগেরহাটের শরণখোলায় আসন্ন এইচএসসি পরীক্ষার কেন্দ্র স্থানান্তরিত করার প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে শরণখোলা সরকারি কলেজের শিক্ষার্থীরা।

রবিবার (১৮ মে) সকাল ১১ টায় সরকারি কলেজের শিক্ষার্থীদের একটি মিসিল রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্ষালয় ঘেরাও করে। আসন্ন এইচএসসি পরীক্ষার ভেন্যু শরণখোলা থেকে মোরেলগঞ্জে স্থানান্তরের প্রতিবাদে গত বৃহস্পতিবার মানববন্ধন ও বিক্ষোভ করেছে শরণখোলা সরকারি অনার্স কলেজের শিক্ষার্থীরা। উক্ত মানববন্ধন কর্মসূচিতে তারা দাবী মানা না হলে ইউএনওর কার্যালয় ঘেরওয়ের ঘোষণা দেয়। শিক্ষার্থীদের দাবি শরণখোলা থেকে মোরেলগঞ্জের আসা-যাওয়ার দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার এতটা পথ যাতায়াত করলে অর্থ, সময় ও স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা শরণখোলার যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার কেন্দ্র দাবি করেন।

উল্লেখ্য বিভিন্ন অনিয়মের ভিত্তিতে সারা বাংলাদেশে আন্তঃ শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এইচএসসি পরীক্ষার ভেন্যুগুলি বাতিল করেছে। এ বিষয়ে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ বলেন, শরণখোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের দাবির বিষয়টি তিনি শুনেছেন এবং বিষয়টি তিনি জেলা প্রশাসককে অবহিত করেছে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/