• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে প্রধান শিক্ষক দিলিপ বাবু গুলি বিদ্ধ

মোঃ রিপন হোসেন / ২১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

খুলনা মহানগরীর আড়ং ঘাটা থানার তেলিগাতি সরদারপাড়া মসজিদের সামনে তেলিগাতি হাই স্কুলের প্রধান শিক্ষক দিলীপবাবুকে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায় ।ঘটনাটি ঘটে আজ ১৫ই মে সকাল ৮:৪৫ মিনিটে।

ঘটনার বিবরণে জানা যায় প্রথম শিক্ষক দিলীপবাবু স্কুলে যাওয়ার পথে হেলমেট পরা মোটরসাইকেলে আসা ২ যুবক তাকে গুলি করে দ্রুত স্থান ত্যাগ করে। আহত অবস্থায় প্রধান শিক্ষক দিলীপ বাবুকে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এর রিপোর্ট লেখা পর্যন্ত তাহার অবস্থা আশঙ্কাজন।

পারিবারিক সূত্রে জানা যায় আহত প্রধান শিক্ষক দিলীপবাবুকে সন্ত্রাসীরা বেশ কিছুদিন ধরে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। এ ব্যাপারে প্রধান শিক্ষক নিজে আরংঘাটা থানায় একটি জিডি করেন। জিডি করায় আসামিরা আরও ক্ষিপ্ত হয়ে তাহাকে হুমকি ধামকা দিতে থাকে ,কোন কিছুতে প্রধান শিক্ষক চাঁদা না দেওয়ায় আজ সকাল ৮ টা ৪৫ মিনিটে তাকে গুলি করে। বর্তমানে আরংঘাটা থানা সন্ত্রাসীদের আখওড়ায় পরিণত হয়েছে।

গণমানুষের দাবি যৌথ বাহিনী টহল দেওয়ার পরেও সন্ত্রাসীরা এত সাহস পায় কি করে। তাহলে কি সন্ত্রাসীরা প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখাচ্ছে ? এলাকা বাসীর দাবি অতিসত্বর প্রধান শিক্ষকের যারা গুলি করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের বিভিন্ন ইউনিট,সেনাবাহিনী ও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/