• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

নড়াইলে খাজা মোল্লাকে কুপিয়ে হত্যা

মো তুহিন মোল্লা, নড়াইল প্রতিনিধি : / ১৫৭ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫

নড়াইলের লোহাগড়া উপজেলায় খাজা মোল্যা (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত খাজা মোল্যা ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা পার ঈশাখালি গ্রামের লবা মোল্যার ছেলে।

নিহতের স্বজনরা জানায়, বুধবার সকালে খাজা মোল্যা নামে ওই ব্যক্তি নিজ বাড়ি থেকে চা পানের উদ্দেশ্যে মারডাঙ্গা বাজারে যান। সেখানে প্রতিপক্ষ ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি কুমারডাঙ্গা গ্রামের পলাশের নেতৃত্বে এসেকেন্দার, ইনসান, রবিউল, শরিফুল, রহমতুল্লাহ, সাইফুল, লাহাব, রাসেল, রাহাত, রনি, মান্না ও মাসুমসহ ১৫/২০ জন ধারালো অস্ত্রসহ কুমারডাঙ্গা বাজারে রবিউলের দোকানের সামনে বসে থাকা অবস্থায় খাজা মোল্যাকে ঘিরে ফেলে। পরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে মারাত্মক জখম করে। পরে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বোন রেখা বেগম বলেন, পলাশসহ তার লোকজন এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করছে। বিভিন্ন সময়ে লোকজন ভয়ভীতি প্রদর্শন করে ও নাশকতা মামলা দিয়ে হয়রানি করছে এবং জমির ফসল ও গাছ কেটে নিয়ে গেছে। বুধবার সকালে আমার ভাই চা খেতে কুমরডাঙ্গা বাজারে গেলে পলাশের নেতৃত্বে তার লোকজন আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে। আমি প্রশাসনের কাছে আমার ভাই হত্যার বিচার চাই।

এ ব্যাপারে ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ শেখের মুঠোফোনে কল দিলেও তিনি তা রিসিভ করেননি।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/