• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

শ্রীপুরের বরমীতে ত্রাশের রাজত্ব পায়তারা সামাউন সজিবের

গাজীপুর জেলা প্রতিনিধি / ১৩৪ Time View
Update : সোমবার, ১২ মে, ২০২৫

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে সাধারণ মানুষের আতংক সামাউন সজিব।সাধারণ মানুষকে  হুমকি, ধমকি, হামলা , মামলার ভয় দেখিয়ে বরমীতে ত্রাশ সৃষ্টির পায়তারা করছে এই সামাউন।

সামাউন সজিব নিজেকে ছাত্রদলের কর্মী হিসেবে পরিচয় দিচ্ছে সম্প্রতি। কিন্তু তার রাজনৈতিক ইতিহাস দেখলে দেখা যায়, ১৮ নভেম্বর ২০২১ তারিখ প্রকাশিত বরমী ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে দল সামাউনকে সহ সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করে। কিন্তু, দলের সিদ্ধান্ত অমান্য করে ১৯ নভেম্বর ২০২১ ছাত্রদল থেকে পদত্যাগ করে। এরপর নিরব থাকে বেশ কিছুদিন। জুলাই আন্দোলনে আবার দেখা মেলে সামাউনের। ৫ আগস্টের পর থেকে সামাউনের চলাফেরা শুরু হয় এনসিপির নেতাদের সাথে। এরই ধারাবাহিকতায় সামাউনকে এনসিপির কমিটিতে মূল্যায়ন করা হয়। ১৬ ফেব্রুয়ারি ২০২৫ প্রকাশিত জাতীয় নাগরিক পার্টির ৫৬ নং সদস্য হিসেবে সামাউনকে দায়িত্ব দেওয়া হয়। বরমী ইউনিয়ন ছাত্রদলের কমিটি থেকে নিয়ম মেনে পদত্যাগ করলেও এনসিপি থেকে এমন কিছু লক্ষ করা যায় নি।

সম্প্রতি সামাউন নিজেকে ছাত্রদলের কর্মি দাবি করে নানা ধরনের অপরাধ সংঘটিত করছে। সেখানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মিরা সামাউনের অপরাধমূলক কাজের প্রতিবাদ করলে নিজের ফেইসবুক আইডি থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী কে  দায়ী করে নানা ধরনের পোস্ট ও লাইভ  করছে। যা মূলত বিএনপির নামে অপপ্রচার হিসেবে গন্য করছে স্থানীয়রা। এছাড়াও তার অপরাধ মূলক কাজের প্রতিবাদ করলেই বিএনপির নেতাদের নামে মিথ্যা মামলা করার হুমকি দিচ্ছে সম্পতি।

গত ২৬ এপ্রিল ২০২৫ তারিখ ম্যাক হ্যাচারি ইউনিট ২ এর সামনে অস্ত্র মহড়া  করতে এসে  দেশীয় অস্ত্রসহ জনতার হাতে আটক হয় সামাউন। এরপর ৯৯৯ এ কল করে সামাউনকে পুলিশের কাছে হস্তান্তর করেন এলাকাবাসী।

গত  ৪ মে ২০২৫ সকাল থেকে দেশীয় অস্ত্র সহ শিমুলতুলি এলাকায় অবস্থান করে সামাউন। সেখানে ম্যাক হ্যাচারীর নির্মানাধীন ভবনের কাজের জন্য আনা ঢালাই এর গাড়ি প্রায় ৩ ঘন্টা আটকে রাখে সামাউন। এরপর ম্যাক হ্যাচারী কর্তিপক্ষের হস্তক্ষেপে গাড়িটি ছাড়িয়ে নেওয়া হয়।  সেদিন দুপুর অনুমান ১২:৩০ মিনিটে রনি আহমেদ নামক এক যুবক মোটরসাইকেল যুগে মুরগির খাদ্য কিনতে যাওয়ার সময় মোটর সাইকেলের গতি রোধ করে রনিকে মারধর করে সামাউন ও তার বাহিনী। এরপর রনিকে অগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে তার কাছে থাকা মুরগির খাদ্য ক্রয়ের টাকা ছিনিয়ে নেয় এবং রনির ব্যবহৃত মোটরসাইকেলটি ভাংচুর করে। এই ব্যাপারে রনি বাদি হয়ে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

একইদিনে সামাউন তার ফেইসবুক পোস্টে গুলির খুসা পাওয়া গেছে বলে খুসার ছবিসহ একটি পোস্ট করে।কিন্তু সরজমিনে গিয়ে জানা যায়, সেখানে গুলি ছোড়ার ঘটনা স্থানীয় কেও জানেন না। তাহলে প্রশ্ন থেকেই যায়, গুলির খোসা আসলো কোথা থেকে ❓

বরমী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসরাক একান্ত জানান, সামাউন সজিব ছাত্রদলের কেও না। দলের দূর সময়ে সে ছাত্রদল থেকে পদত্যাগ করে। এরপর থেকে আর ছাত্রদলের সাথে সম্পৃক্ত থাকেনি। বর্তমানে সে বিভিন্ন প্রকার অপকর্মের সাথে জড়িত। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট করার জন্য নিজেকে ছাত্রদলের কর্মি হিসেবে দাবি করছে।

এ ব্যাপারে জানার জন্য সামাউন সজিবের নাম্বারে একাধিকবার কল করা হলেও কল রিসিভ করেনি সামাউন।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/