• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
সখীপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা হরিপুরে, গোবিন্দপুর আল-ফালাহ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় দুস্তদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মহেশপুরে ট্রাকচাপায় নারী নিহত, আহত ছেলে; চালক পলাতক প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা

শরণখোলায় দশম শ্রেণির ছাত্র তাজ আত্মহত্যা করেছে

রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ / ২২২ Time View
Update : রবিবার, ১১ মে, ২০২৫

বাগেরহাটের শরণখোলায় রহমত হাসান তাজ(১৫) নামের ১০ম শ্রেণির এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

১১ মে দুপুরে  উপজেলার পশ্চিম ধানসাগর গ্রামে এ ঘটনা ঘটে। তাজ গ্রামের হাসান বাইজীদের পুত্র।
ভুক্তভোগী পরিবার ও শরণখোলা থানা পুলিশ সূত্রে জানা গেছে,  উপজেলার পশ্চিম ধানসাগরের বাসিন্দা বাইজীদ ইলিয়াস এর বাড়ীতে সবার অগোচরে শনিবার দুপুরে স্কুল ছাত্র রহমত হাসান কীটনাশক পান করে। কিছুক্ষণ পরে বাচাও বাচাও বলে চিৎকার করলে পরিবারের লোকজন হাসানকে  নিকটস্থ মোড়েলগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে শনিবার বিকেলে তাকে বাগেরহাট সদর হাসপাতালে  নেয়ার পথে পথিমধ্যে অ্যাম্বুলেন্সে  মারা যায়। ঘটনার খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ রবিবার (১১ই মে) সকালে পশ্চিম ধানসাগর গ্রাম থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত রহমত হাসান ড. মাসুম বিল্লাহ ডি.এন. কারিগরি কলেজের ১০ম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ বলেন,স্কুল ছাত্রের মৃত্যুর খবর পেয়ে ওখানে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশ উদ্ধার করে শরণখোলা থানায় নিয়ে আসে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/