• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সখীপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা হরিপুরে, গোবিন্দপুর আল-ফালাহ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় দুস্তদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মহেশপুরে ট্রাকচাপায় নারী নিহত, আহত ছেলে; চালক পলাতক প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা

নড়াইলে মসজিদের ইমামের গায়ে হাত : দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সদর উপজেলার ইমাম সমিতির মানববন্ধন

মো তুহিন মোল্লা, নড়াইল প্রতিনিধি : / ১৬৩ Time View
Update : রবিবার, ১১ মে, ২০২৫

নড়াইল সদর উপজেলার সীমাখালী জামে মসজিদের সম্মানিত ইমামকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গতকাল (১০ মে) আসরের নামাজের পর স্থানীয় প্রভাবশালী ব্যক্তি বাদশা সরদার এই লাঞ্ছনার ঘটনা ঘটান বলে অভিযোগ উঠে।

এ ঘটনার প্রতিবাদ এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় ইমাম সমিতি, নড়াইল সদর উপজেলা শাখার আয়োজনে আজ রবিবার (১১ মে ২০২৫) সকাল ৮:৩০টায় সীমাখালী জামে মসজিদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় অসংখ্য আলেম-উলামা, ইমাম, খতিব ও ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন। তারা একবাক্যে অভিযুক্ত বাদশা সরদারের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান।

ভুক্তভোগী ইমাম জানান, “বাদশা সরদারের ব্যক্তিগত জায়নামাজ মুসল্লিদের কেউ অন্যত্র সরিয়ে রাখে। তিনি এসে আমাকে জিজ্ঞেস করেন—কে সরিয়েছে? আমি বলি, জানি না। এ কথার পর তিনি হঠাৎ আমাকে ঘুষি মারেন। পরে উপস্থিত মুসল্লিরা এসে আমাকে তার হাত থেকে রক্ষা করেন। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

মানববন্ধনে বক্তারা বলেন, “একজন ইমামের ওপর হাত তোলা শুধু একজন ব্যক্তিকে অপমান করার বিষয় নয়, এটি পুরো মুসলিম উম্মাহর ধর্মীয় মর্যাদার ওপর আঘাত।” তারা আরও বলেন, “এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে দোষীর কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

এ ঘটনার পর স্থানীয় জনসাধারণ ও ধর্মীয় মহলে তীব্র উত্তেজনা বিরাজ করছে। তারা দ্রুত বিচারপ্রক্রিয়া শুরু করে ন্যায়বিচার প্রতিষ্ঠার জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/