• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

ভারত সীমান্তে আটক ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

মোঃ মুসলিম হক বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ / ১৪৮ Time View
Update : শনিবার, ১০ মে, ২০২৫

দিনাজপুরের বিরল সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার পর দেশে আসার সময় ৯ জন বাংলাদেশিকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার ৯মে (শুক্রবার) সন্ধ্যা ৭ টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। আটককৃতদের বিরল থানা পুলিশের কাছে সোপর্দ করে বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে। 

আটককৃতরা হলেন- দিনাজপুরের বিরল উপজেলার নাগরবাড়ী গ্রামের মৃত খোকা মোহাম্মদের ছেলে মতিউর রহমান (৪৫), মানিকপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮), রতনুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে সামিউল ইসলাম (৩৫), ওকড়া গ্রামের মনছুর আলীর ছেলে নুরজামাল (৪০), বোচাগঞ্জ উপজেলার বড়সুলতানপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে রমজান আলী (২৩), মোবারকপুর গ্রামের মাজেদ আলীর ছেলে আরমান আলী (২৫) ও তার ভাই কাজল ইসলাম (২০), গোপালপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে নাঈম হোসেন (২৩) এবং সাহাজুল ইসলামের ছেলে রিপন ইসলাম (২৭)। 
মামলা সুত্রে জানা গেছে পাশ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার উদ্যেশে বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত পার হয়ে বিভিন্ন সময় ভারতে গিয়েছিল ৯ জন শ্রমিক। বৃহস্পতিবার দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা পর হয়ে তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলো। বৃহস্পতিবার রাতে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার ৬৩ বিএসএফ ক্যাম্পের একটি টহল টিম তাদেরকে আটক করে বিরল কিশোরীগঞ্জ বিজিবিকে জানায়। 
পরে শুক্রবার সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত ৯ বাংলাদেশিকে কিশোরীগঞ্জ বিজিবি ক্যাম্পের সদস্যদের কাছে হস্তান্তর করে ভারতীয় বিএসএফ। শুক্রবার রাতে ৯জনকে বিরল থানায় হস্তান্তর করে বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে ৯ জন বাংলাদেশির বিরুদ্ধে মামলা করত থানায় হস্তান্তর করছে বিজিবি। আসামীদের শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 
‌(ছবি: সংগৃহীত দিবেন)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/