• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগ

রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি / ১৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

সুন্দরবনের হুলার ভারানী খাল থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগ। এসময় ৪ চোরা শিকারি পালিয়ে যায়। এ ঘটনায় পলাতকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) বনের হুলার ভারানী খাল এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। বনরক্ষীদের অভিযানের মুখে মাংস ও নৌকা ফেলে বনের গহীনে পালিয়ে যাওয়া কাউকে আটক করতে না পারলেও চোরাকারবারীদের ব্যাবহৃত নৌকা ও মালামাল জব্দ করা হয়েছে। ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, সুন্দরবনের হুলার খাল সংলগ্ন এলাকায় থেকে চোরা শিকারীরা হরিণ শিকার করে পাচার করছে এমন খবর আসে বন বিভাগের কাছে। গোপন সংবাদের সূত্র ধরে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালায় ঢাংমারীর বনরক্ষীরা। এসময় হরিণ শিকারীরা বনরক্ষীদের অভিযানের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংসসহ একটি কাঠের নৌকা ফেলে রেখে বনের গহীনে পালিয়ে যান। পরে ওই নৌকায় তল্লাশি করে একটি ককসেট ভর্তি ৪২ কেজি হরিণের মাংস, হরিণ শিকার কাজে ব্যবহৃত কিছু মালামাল জব্দ করেন বনরক্ষীরা। হরিণ শিকারের সঙ্গে ৪ জন জড়িত ছিলেন। বনের গহীনে পালিয়ে যাওয়ার কারণে কাউকে আটক করা সম্ভাব হয়নি। তবে উদ্ধার করা হরিণের মাংস ও জব্দ করা নৌকা এবং এর সঙ্গে জড়িত ৪ জনের বিরুদ্ধে ঢাংমারী ফরেস্ট অফিস বন আইনে মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনের মৎস্য সম্পদ, বন্যপ্রাণী রক্ষা ও বনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে নদী-খালে বন বিভাগের অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/