• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

সুন্দরবন শেলারচরে অবৈধ হরিণের ফাঁদ পুড়িয়ে ধ্বংস

রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি, / ১৫৮ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর এলাকায় অবৈধ হরিণ শিকারের ফাঁদ ধ্বংসে অভিযান পরিচালনা করেছে বনবিভাগ।

বুধবার (৭ মে) সকালে রেঞ্জ কর্মকর্তা রানা দেবের নেতৃত্বে বনবিভাগের একটি চৌকস টহল দল এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে শেলারচর টহল ফাঁড়িসংলগ্ন গহীন বনে বেশ কিছু হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়। চিত্রা হরিণ শিকারের উদ্দেশ্যে বসানো এসব ফাঁদ তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব বলেন, ‘বনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে বনবিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হরিণ শিকারের মতো অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তিনি আরও জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের অনেকেই বনবিভাগের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সুন্দরবনের সুরক্ষায় এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, শরণখোলা রেঞ্জ এলাকায় একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে চিত্রা হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকারে লিপ্ত। তবে বন বিভাগের কড়া নজরদারি ও নিয়মিত অভিযানের ফলে এসব অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আসছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/