• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশে পুশইন করা ৪৪ জনকে আটক

Reporter Name / ১৭১ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫

বাংলার দূত প্রতিবেদক : কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করা ৪৪ জনকে আটক করেছে বিজিবি। বুধবার ভোররাতে রৌমারী উপজেলা বিভিন্ন সীমান্ত এলাকা ও ভূরুঙ্গামারী উপজেলার ভাওয়ারকুরি সীমান্তে দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাদের আটক করে বিজিবি’র হাতে তুলে দেয়।

আটকৃতদের মধ্যে রৌমারী সীমান্তে ৩০ জন ও ভূরুঙ্গামারী সীমান্তে ১৪ জন। এদের মধ্যে ৮ জন বাংলাদেশি, বাকী ৩৬ জন রোহিঙ্গা কিনা যাচাই-বাছাই করছে বিজিবি।আটককৃতরা সীমান্ত এলাকার বিভিন্ন বাজারে ঘোরাঘুরির সময় তাদের কথাবার্তা সন্দেহ জনক হলে তাদের আটক করার কথা জানায় স্থানীয়রা।রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, ভোররাতে রৌমারী বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে। ধারণা করা হচ্ছে এদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। আটককৃতদের পরিচয় যাছাই করছে বিজিবি।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটারিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হক জানান, ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত এলাকায ৮ নারী শিশুসহ ১৪ জনকে আটক করা হয়েছে। তারা সবাই রোহিঙ্গা। জামালপুর বিজিবি সূত্র জানায়, রৌমারীতে আটককৃতদের মধ্যে ৮ জন বাংলাদেশি। আর বাকীদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/