ঝিনাইদহ সদর উপজেলার গন্না ইউনিয়নের চন্ডিপুর ও ভবানিপুর এলাকায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে) দুপুর ১২টার দিকে মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন তারা।
নিহতরা হলেন—উত্তর ভবানিপুর গ্রামের মৃত খোরশেদের ছেলে ওলিয়ার রহমান (৫০) এবং চন্ডিপুর গ্রামের মো. সাহাজ্জেলের ছেলে মিরাজুল ইলাম (২৪)। তারা প্রত্যেকে নিজ নিজ গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন। হঠাৎ করে আকাশে মেঘ জমে বৃষ্টি শুরু হলে সঙ্গে সঙ্গে হালকা বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মারা গেছেন কিনা জীবিত আছেন বুঝতে না পেরে, দ্রুত স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
https://slotbet.online/