• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

রাজনীতির নামে ভিক্ষাবৃত্তি বন্ধ করতে হবে,যারা শ্রমিকদের টাকায় ভাগ বসান…..ড.রেজাউল করিম

নাজিম উদ্দিন রানা: / ২০২ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, যারা শ্রমিকদের টাকায় ভাগ বসান, তারা সবচেয়ে বড় কুলাঙ্গার, তারা সবচেয়ে বড় ভিক্ষুক। রাজনীতির নামে এই ভিক্ষাবৃত্তি বন্ধ করতে হবে।

বৃহস্পতিবার (১ মে) সকালে দক্ষিণ তেমুহনী এলাকায় লক্ষ্মীপুর শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি শুরুতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম আরও বলেন, নির্যাতন কিন্তু বন্ধ হয় নাই। জীবন দিয়েছে রিক্সাওয়ালা, শ্রমিক,খেটে খাওয়া মানুষেরা,যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ,স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি এজন্য যাঁরা নিহত হয়েছেন,শহীদ হয়েছেন মহান রাব্বুল আলামিনের দরবারে তাদের শাহাদাতের মর্যাদা কামনা করি। যে শ্রমিকরা এখনো আহত ও পঙ্গুত্ব বরণ করে ঢাকার গোটা বাংলাদেশের বিভিন্ন হসপিটালে পঙ্গুত্ব বরণ করে শুয়ে আছেন অবিলম্বে তাদেরকে রাষ্ট্রকে দায়িত্ব গ্রহণ করতে হবে।

পরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট নজির আহমেদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী ও লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর এড,আবুল ফারাহ নিশানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/