• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পিকআপ চাপায় গৃহবধূ নিহত, আহত ৩

মোঃ শামীম হোসাইন / ২৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

পিরোজপুরের মঠবাড়িয়ার আকিজ গ্রু‌পের পণ্যবাহী পিকআপের চাপায় মাকুসদা বেগম (৪০) নামে এক অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। এসময় একই পরিবারের দুইজনসহ অটোচালক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০১ মে) সকাল সাড়ে ১০টার দিকে মঠবাড়িয়া-সাপলেজা সড়কের বিশ্বাসবাড়ি সেতু নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার ভাইজোড়া গ্রামের ফল ব্যবসায়ি মো. আলমগীর হোসেন এর স্ত্রী। সে দুই সন্তানের জননী।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে সাপলেজা বাজার থেকে অটোরিকসা যোগে একই পরিবারের তিনজন মঠবাড়িয়া উপজেলা সদরে আসছিলেন। এসময় সড়কের বিশ্বাসবাড়ি সেতু নাম স্থানে আস‌লে বিপরীত দিক থেকে আসা আকিজ গ্রু‌পের পণ্যবাহী একটি পিকআপ অটোরিকসাটিকে চাপা দেয়। এসময় অটোরিকসা দুমরেমুচরে গেলে একই পরিবারের তিন আরোহী ও অটোচালক আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ মাকসুদা বেগমকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে নিহত গৃহবধূর স্বামী মো. আলমগীর হোসেন (৫০) ও তার বৃদ্ধা মা রহিমা বেগম (৯০) কে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহ অটোচালক কালাম গাজী (৫০) মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন র‌য়ে‌ছে। পুলিশ হাসপাতাল হতে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর গ্রামবাসি ঘাতক পিকআপ গাড়িটি আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে যায়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন ঘটনা নিশিচত করে বলেন, হাসপাতাল হতে নিহত গৃহবধূও লাশ ইদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

One response to “পিকআপ চাপায় গৃহবধূ নিহত, আহত ৩”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/