• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঢাকা কর্তৃক সহায়ক কর্মচারীদের মাস ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি

Reporter Name / ৩৩২ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

আজ ( ২১ এপ্রিল, ২০২৫) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা কর্তৃক সহায়ক কর্মচারীদের মাস ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধনী অনুষ্ঠান সিএমএম আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সিএমএম ঢাকা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রশিক্ষণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সিএমএম তাঁর বক্তব্যে সহায়ক কর্মচারীদের প্রচলিত আইন অনুসরণ করে আদালতে তাদের দায়িত্ব সঠিকভাবে পালনের নির্দেশ প্রদান করেন। তিনি আশা করেন এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মচারীগণ তাদের দক্ষতা বৃদ্ধি করতে পারবেন এবং তাদের দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে বিচারপ্রার্থী জনগণ কে ভালো সেবা প্রদানে সক্ষম হবেন।
অনুষ্ঠান সঞ্চালনা ও কোর্স পরিচালক হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসাইন। অনুষ্ঠানে অন্যান্য এসিএমএমগণসহ সকল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সকল পর্যায়ের কর্মচারীদের জন্য ০৫ সাপ্তাহ ব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা হবে। কোর্স শেষে সনদ প্রদানসহ প্রশিক্ষণার্থীদের বিশেষভাবে মূল্যায়ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/