• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগ কর্তৃক গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা

আরিফুজ্জামান (সাগর) / ১৯৯ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

যানজট নিরসনে, সড়কে শৃঙ্খলা ও পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে রাজধানীর গুলিস্তান এলাকায় অবৈধ হকার এবং যানবাহনের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক-মতিঝিল বিভাগ।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫ খ্রি.) সকাল ০৯:০০ ঘটিকা হতে ১১:৩০ ঘটিকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। উক্ত বিশেষ অভিযানে ট্রাফিক মতিঝিল বিভাগ ও ক্রাইম মতিঝিল বিভাগ সার্বিক সহযোগিতা প্রদান করে।

ট্রাফিক-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, উক্ত অভিযানে রুট পারমিট সংক্রান্ত বিষয়ে মোট ১২টি প্রসিকিউশন করার পাশাপাশি একটি বাস ডাম্পিং করা হয়। এ সময় সাজা প্রদানের উদ্দেশে এক জন হকারকে আটক করা হয় এবং মূল রাস্তার উপর ভাসমান অবৈধ দোকানের মালামাল জব্দ করা হয়।

উক্ত অভিযানে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম.এম মহিদুর রহমান, ট্রাফিক-মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ খালিদ বোরহান, ট্রাফিক-মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ ওমর ফারুকসহ মতিঝিল ট্রাফিক ও ক্রাইম বিভাগের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/