• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

খুলনা ব্যুরো: / ২০২ Time View
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে আনন্দঘন পরিবেশে বাংলা বর্ষবরণ-১৪৩২ এর অনুষ্ঠানমালা বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় নগরীর শেখ পাড়াস্থ একাডেমিক ভবন-২ চত্ত্বর থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে সোনাডাঙ্গাস্থ প্রশাসনিক ভবন-১ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন ও পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহবায়ক ড. মোঃ রউফ বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোঃ মিজানুর রহমান।

আনন্দ শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ হাফিজুর রহমান, ট্রেজারার কানাই লাল সরকার, ডিরেক্টর লিয়াজো শেখ মাহরুফুর রহমান, ফ্যাকাল্টি অব সায়েন্স এন্ড টেকনোলজির ডীন মোঃ ইনজামাম-উল-হোসেন, প্রক্টর শাকীল আহমদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সহকারি প্রক্টরবৃন্দ, সিনিয়র সহকারী রেজিস্ট্রার ড. শাহিদা খানম, সহকারী রেজিস্ট্রার ও সহকারী জনসংযোগ পরিচালক মিনা অছিকুর রহমান দোলন, সহকারী রেজিস্ট্রার শেখ মাকছেদুর রহমান, বিভিন্ন মহলের সূধীজনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পরে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শেষে পান্তা ইলিশ খাওয়া, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বাহারি রঙের ঘুড়ি উড়ানো উৎসব অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এ্যাড. এস এম শাফিকুল আলম মনা। বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালীদের জন্য অতি গৌরবের দিন। নতুন প্রজন্ম কে বাঙালী ইতিহাস ও ঐতিহ্য ধারণ করতে হবে। সে লক্ষে বেশি বেশি বাংলা ভাষা চর্চা করতে হবে। তবেই বাঙালী হিসেবে বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে সকলের কন্ঠে বাংলা বর্ষ বরণের গান এসো হে বৈশাখ এসো এসো উচ্চারিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/