• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে উন্মক্ত বিশ্ববিদ্যালয়ে এস এস পরিক্ষার নামে বানিজ্য

হবিগঞ্জ থেকে শাহ্ মোঃ মামুনুর রহমানঃ / ১৮৩ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার নামে বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে শুরু হয়েছে নানা অভিযোগ। আগামী শুক্রবার এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অভিযোগ উঠেছে জুনিয়র হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে টিসি কোড ৬২৬, পরীক্ষার্থী অনুমোদন দেয়া হয়। ওই কেন্দ্র এবং সরকারি উচ্চ বিদ্যালয় পাশাপাশি হওয়ায় সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম ছলছাতুরীর মাধ্যমে উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের উপ-পরিচালককে ম্যানেজ করে জুনিয়র হাই স্কুলের ২৪ জন শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করে তার বিদ্যালয়ে পরীক্ষার্থী সংযুক্ত করেন। অথচ জুনিয়র হাই স্কুলের শিক্ষক দুলাল তালুকদারকে কোনো কিছু অবগত না করে কিংবা পরীক্ষা কেন্দ্রে সংযুক্ত না করে এমন করেছেন বাউবির টিসি হবিগঞ্জের সমন্বয়কারী আব্দুল কাইয়ূম। আরও অভিযোগ আছে, আব্দুল কাইয়ূম তার পছন্দমতো শিক্ষার্থীদেরকে তার রুমে এনে দেখানোর ব্যবস্থা করে পরীক্ষা দেয়ার সুযোগ দেন।

তাকে সহযোগিতা করছেন সহযোগী রুহেল মিয়া। এ বিষয়ে পরীক্ষার্থীরা হতাশায় ভুগছেন। এমনকি পরীক্ষার্থীদের দিয়ে গাজীপুর পরিচালকের বরাবরে ভূয়া আবেদন করা হয়েছে। তাই শিক্ষক ও শিক্ষার্থীরা পরীক্ষা বন্ধের দাবি জানিয়ে ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/