• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

মিয়ানমারে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও মেডিকেল টিমের কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি

আরিফুজ্জামান (সাগর) / ২৩১ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

ঢাকা, ০৯ এপ্রিল ২০২৫ (বুধবার): মিয়ানমারে ভূমিকম্পে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা সহায়তা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায়, গতকাল মিয়ানমারের রাজধানী নেপিডোতে ধ্বসে পড়া সরকারি আবাসিক এলাকার ভবনসমূহ পরিদর্শন করা হয় এবং ক্লিয়ারিং অপারেশনের জন্য প্রতিবেদন দেওয়া হয়।

উদ্ধার কার্যক্রমের পাশাপাশি, গতকাল বাংলাদেশের চিকিৎসক দল কর্তৃক গুরুতর আহত ০৪ জন রোগীর জটিল অস্ত্রোপচারসহ সর্বমোট ২৩২ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। অদ্যাবধি বাংলাদেশের মেডিকেল টিম কর্তৃক সর্বমোট ৮৫১ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য যে, বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের উদ্দেশ্যে তৃতীয় পর্যায়ে গতকাল প্রায় ১২০ মেট্রিক টন ত্রাণ (শুকনো খাবার, জরুরি ঔষধ ও চিকিৎসা সামগ্রী, বিশুদ্ধ পানি, তাবু, কম্বল এবং অন্যান্য দ্রব্য সামগ্রী) নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’ চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে। জাহাজটি আগামী ১১ এপ্রিল ২০২৫ তারিখে মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে বলে আশা করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/