• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

কুমিল্লা বোর্ডে এবার এসএস সি তে ঝরে পড়েছে ২৩ হাজারের অধিক শিক্ষার্থী

শাহাদাত কামাল শাকিল কুমিল্লা প্রতিনিধি: / ১৮০ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

আগামী ১০ এপ্রিল বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা শুরু হবে। কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় ২৩ হাজার ৩৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে না। বোর্ডের পরিসংখ্যান বলছে, এ বছর গত বছর থেকে পরীক্ষার্থী বেড়েছে ১৩ হাজার ৭৪৮ জন। বিজ্ঞান বিভাগেও শিক্ষার্থী কমেছে। এবারো ছেলেদের তুলনায় মেয় পরীক্ষার্থী বেশি এবং লেখাপড়ায় ও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. কবীর উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, যারা এসএসসির ফরম পূরণ করেনি তাদের অধিকাংশই স্কুলের নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। একাধিক বিষয়ে শুধু ফেল নয়, নম্বর কম পাওয়ায় স্কুল কর্তৃপক্ষ তাদের ফরম পূরণে অনুমতি দেয়নি। স্কুল কর্তৃপক্ষের দাবি তাদের পরীক্ষা প্রস্তুতি নেওয়া হয়নি। তারা পরীক্ষায় অংশ নিলে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বাড়বে। এতে স্কুলের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বাঁধার মুখে পড়বে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান ও শিক্ষাবিদ ড. নিজামুল করীম বলেন, সামগ্রিক ভাবে শিক্ষার্থীদের শিক্ষায় মনোযোগ কমে গেছে। ছেলেরা ব্যস্ত মোবাইল ও বাইক নিয়ে। এতে করে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফরম ব্যাপক ও বিস্তৃত হচ্ছে। এর নিয়ন্ত্রণ নেই। এতে আসক্তি ও ঝুঁকে পড়ার প্রবণতা দিন দিনই বেড়েই চলছে। উঠতি বয়সী অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা লেখাপড়ায় তাই মনোযোগ হারাচ্ছে। ফলে তারা স্কুলের নির্বাচনী পরীক্ষায় খুবই খারাপ ভাবে অকৃতকার্য হচ্ছে এবং ঝরে পড়ছে।
তিনি বলেন, একটা অংশ আবার ভালো প্রস্তুতি নিতে পারেনি। তারা পরীক্ষা পেছানোর দাবিও তুলেছে। সব মিলে পরীক্ষা সঠিক সময়ে নেওয়াটাও একটা চ্যালেঞ্জ।
তিনি আরো বলেন, একথা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/