• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

গাজায় এক মুঠো খাবারের জন্য প্রতিমুহুর্তে লড়াই করছে মানুষ

Reporter Name / ১৪৩ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

বাংলার দূত আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি গাজা উপত্যকায় চরম খাদ্য সংকট সৃষ্টি হয়েছে। প্রতিদিন এক মুঠো খাবারের জন্য সংগ্রাম করছে সেখানকার সাধারণ মানুষ। অপুষ্টি ভয়াবহভাবে বাড়ছে শিশুদের মধ্যে। গাজায় জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর ভারপ্রাপ্ত পরিচালক স্যাম রোজ এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরাকে।

আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাজ্যে ফিরে রোজ বলেন, “সত্যিই কেউই এখন পর্যাপ্ত খাদ্য পাচ্ছে না। মানুষ চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সামান্য খাবারের খোঁজ করছে। তারা দীর্ঘ সময় খাদ্যহীন অবস্থায় থাকছে। শিশুদের মধ্যে অপুষ্টির হার ভয়াবহভাবে বেড়েছে।”

তিনি আরও বলেন, তারা এখন দুর্ভিক্ষে আছে কি না, সেটি বিতর্কের বিষয় হতে পারে, তবে বাস্তবতা হলো- তারা চরম দুঃসহ পরিস্থিতির মধ্যে রয়েছে এবং নিজেদের অবস্থার কোনো পরিবর্তন ঘটাতে পারছে না।গাজায় এই মানবিক বিপর্যয়ের বিষয়ে স্যাম রোজ জানান, গত ১৬ মাস ধরে আমরা গাজায় একইরকম করুণ দৃশ্য দেখে যাচ্ছি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের পর শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৫০ হাজার ৬৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১ লাখ ১৫ হাজার ৩৩৮ জন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, প্রকৃত নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/