• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশ্যে স্কুল মাঠে জুয়া খেলার বাধা প্রদান করতে গিয়ে এবং ভিডিও ধারণ করতে গিয়ে মারপিটের শিকার হলেন সমন্বয়ক মুসাব্বির হোসেন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি / ১৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

কুড়িগ্রামের উলিপুরে মাঠে প্রকাশ্যে জুয়ার আসরে বাধা প্রধান করতে গিয়ে এবং ভিডিও ধারণ করতে গিয়ে মারপিটের শিকার হলেন প্রতিবাদী তরুণ হিসেবে পরিচিত সমন্বয়ক মোঃ মুসাব্বির হোসেন ।

ঘটনাটি ঘটেছে উপজেলার দলদলিয়া ইউনিয়নের কদমতলা দ্বীমুখি উচ্চ বিদ্যালয় মাঠে গত ৩১/০৩/২৫ ইং রোজ সোমবার দুপুর অনুমান ০২.৩০ ঘটিকার সময় স্থানীয় লোকজন টাকা দিয়া তাসের মাধ্যমে জুয়া খেলার সময়, মোঃ সাইদুল ইসলাম উক্ত খেলা মোবাইল ফোনে ভিডিও ধারন করা অবস্থায় দেখে ক্ষিপ্ত হইয়া মারপিট করার জন্য তেরে আসে, খেলার আসরে বসা সব লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ফুলাছিলা জখম করে, চিল্লাচিল্লি শুনে দুই তিনজন আগাইয়া আসিলে তাহাকেও মারপিট করে ।
মোঃ মোসাব্বির হোসেন বলেন, আমার সাথে ৯৫৫০ টাকা পকেটে ছিল সেটাও কেড়ে নেয়, অতঃপর মারপিট সহ্য করতে না পেরে আত্মরক্ষার জন্য এক দোকানে গিয়ে আশ্রয় নেই, পরে স্থানীয় প্রশাসনের মাধ্যমে ওখান থেকে উদ্ধার হয়ে আসি,ঐ সময় সমন্ময়ক সহ প্রশাসন উদ্দেশ্য করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে ।

বিষয়টি স্থানীয় ভাবে আপোষ মিমাংসার চেষ্টা করার
কথা থাকলেও এখন পর্যন্ত মীমাংসা না হওয়ায়, ঘটনার পরের দিন, (০১/০৪/২০২৫) রোজ মঙ্গলবার মো. মোসাব্বির হোসেন বাদী হয়ে (২০) জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেন, অভিযোগ নামায় আরো অজ্ঞাতানামা ৪০/৫০ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

মো. মুসাব্বির হোসেন অভিযোগ নামায় উল্লেখ করেন,আওয়ামীলীগ ও কৃষকলীগ সমর্থক ও পদধারী ব্যক্তি ।তাহারা অত্র দলদলিয়া ইউনিয়নের কৃষক লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মুন্সি রানা গ্রেফতার হওয়ার কারনে আমাকে দোষারফ করিয়া পূর্ব হইতে বিভিন্ন হুমকি প্রদান করিয়া আসিতেছিল। এমতাবস্থায় ঘটনার দিন জুয়া খেলা হাতেনাতে ধরতে গিয়ে আমাকে দেখে তারা ক্ষিপ্ত হয় এবং গালিগালাজ ও মারপিট করে ।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমানের সাথে যোগাযোগ করা হলে, তিনি ছুটিতে থাকায়, এস আই পুষ্প রঞ্জন বলেন, অভিযোগের বিষয়ে আমি অবগত আছি, অভিযোগপত্র ওসি স্যারের কাছে আছে,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/