• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

গণতন্ত্রকে নস্যাৎ করে দেয়ার জন্য বাংলাদেশে গভীর চক্রান্ত চলছে- এ্যানি

নাজিম উদ্দিন রানা: / ১২০ Time View
Update : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন,গণতন্ত্রকে নস্যাৎ করে দেয়ার জন্য বাংলাদেশে গভীর চক্রান্ত চলছে। ভোটের অধিকার যেন প্রতিষ্ঠিত না হতে পারে সেজন্য চক্রান্ত, ষড়যন্ত্র হচ্ছে। এটা বিএনপির বিরুদ্ধেও একটি অপপ্রচার। সবকিছু মিলিয়ে এসব মোকাবিলা করার জন্য সবচেয়ে উত্তম এবং বলিষ্ঠ কথা বলার জায়গা হলো সাবেক ও বর্তমান জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাদের।

বুধবার (২ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত জেলা ছাত্রদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় এ্যানি ছাত্রদলের প্রবীণ ও বর্তমান নেতাদের উদ্দেশে বলেন, আমরা সচেতন আছি এবং আমাদের সব সময় সর্তক থাকতে হবে। সব জায়গা থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করব। যেটি আমাদের লক্ষ্যে ছিল স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে। আমাদের টার্গেট সুন্দর বাংলাদেশ গড়ে তোলা। আমরা সেটি করতে বলিষ্ঠ ভূমিকা পালন করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। উনার নেতৃত্বে এ বাংলাদেশে একটি স্থায়ী সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। সেটাই আমাদের প্রত্যাশা।

আয়োজিত ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বিএনপি নেতা নিজাম উদ্দিন, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশীদুল হাসান লিংকনসহ আরো অনেকে। 

জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনের নিমন্ত্রণে প্রাক্তন ও বর্তমান ছাত্রদলের নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/