• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নিরপরাধ জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মহেশপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠি

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি: / ১৮৬ Time View
Update : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

নিরপরাধ জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মহেশপুর উপজেলা স্টেডিয়াম মাঠে এই সভার আয়োজন করা হয়।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মহেশপুর জামায়াতের উপজেলা আমীর অধ্যাপক ফারুক আহম্মেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও মহেশপুর-৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোটচাঁদপুর জামায়াতের উপজেলা আমীর তাজুল ইসলাম, মহেশপুর জামায়াতের উপজেলা নায়েবে আমীর আঃ রব ও ফকির আহম্মেদ, সহকারী সেক্রেটারি আমিরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য লুৎফর হোসেন, আক্তারুজ্জামান, মমিনুল ইসলাম, আসাদুজ্জামান প্রমুখ।

বক্তারা স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাফর হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত চারজন আসামি ছাড়া অন্য নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত তদন্ত করে যদি ২৪ ঘণ্টার মধ্যে নিরপরাধদের মুক্তি দেওয়া না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অন্যায়ভাবে হয়রানি করা হলে কারও নিরাপত্তাই নিশ্চিত থাকবে না।

বক্তারা আরও অভিযোগ করেন যে, একটি রাজনৈতিক দলের চাপে পড়ে প্রশাসন জামায়াতের নিরপরাধ নেতাকর্মীদের আসামি করেছে। তারা প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহেশপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন (পলাশ)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/