• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেত থেকে জীবিত একদিনের নবজাতক কন্যা সন্তান উদ্ধার

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ১৪৩ Time View
Update : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

মানুষের মনুষ্যত্ব দিন দিন শূন্যের কোঠায় নেমে যাচ্ছে। তা না হলে একদিনের নবজাতককে কেউ ভুট্টা ক্ষেতে ফেলে যেতে পারে, এমনটাই বলছেন সুশীল সমাজ। এরকমই একটি ঘটনা ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব মহেশখালী গ্রামে। একটি ভুট্টাক্ষেত থেকে জীবিত একদিনের বয়সী নবজাতক এক কন্যাশিশু উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষণের মধ্যেই শিশুটিকে ফেলে যাওয়া হয়েছে।

সোমবার ২৪-শে মার্চ সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলা জামালপুর ইউনিয়নের পূর্ব মহেশখালী গ্রামের একটি মরিচক্ষেতে কাজ করছিলেন এক নারী। হঠাৎ তিনি পাশের ভুট্টা ক্ষেত থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়ে এগিয়ে যান ভুট্টা ক্ষেতের দিকে। কান্নার আওয়াজ এর সূত্র ধরেই ভুট্টা ক্ষেতের অভ্যন্তরে দেখতে পান একটি নবজাতক কন্যা শিশুকে।

ভুট্টা ক্ষেত থেকে নবজাতক উদ্ধারের অনাকাঙ্ক্ষিত খবরটি দ্রুত ছড়িয়ে পরে চতুর্দিকে। লোকজন জড়ো হতে শুরু করে এরই মধ্যে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটিকে নিজ হেফাজতে নেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম।

স্থানীয়দের ধারণা, কেউ শিশুটিকে ফেলে গেছে অথবা পারিবারিক কোনো সমস্যার কারণে পরিত্যক্ত অবস্থায় ভুট্টা ক্ষেতে ফেলে গিয়েছেন । তবে কে বা কারা শিশুটিকে ফেলে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি।

প্রশাসন বলছে, শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা ও লালন-পালনের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে নবজাতকটির পরিচয় শনাক্ত করতে তদন্ত শুরু করা হয়েছে। উদ্ধার হওয়া নবজাতকটিকে আপাতত ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

খবর পেয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। তিনি বলেন, শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/