• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ময়মনসিংহের গৌরীপুরে আবাসন প্রকল্পের ভিজিএফ চাল সুবিধাবঞ্চিতদের ভিক্ষোভ

মোঃ কামরুল হাসান লিটন স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) / ১৮১ Time View
Update : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে রোববার (২৩ মার্চ/২৫) ভিজিএফ চালবঞ্চিত হওয়ায় শালিহর ছায়ানীড় আবাসন প্রকল্পের লোকজন উপজেলা পরিষদের সামনে ‘ভিজিএফের চাল’ দেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করে। মিছিল শেষে ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চালের দাবিতে ঘেরাও কর্মসূচি পালন করে। অপরদিকে ডৌহাখলা ইউনিয়ন পরিষদে দিনভর অপেক্ষা করে চাল পায়নি সুবিধাবঞ্চিতরা।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দুর্যোগাক্রান্ত, দু:স্থ ও অতিদরিদ্রদের মাঝে বিতরণ জন্য ২৫হাজার ৮১১জনের চাল বরাদ্দ পাওয়া গেছে। প্রত্যেক সুবিধাভোগী ১০ কেজি করে চাল পাবেন। এ জন্য বরাদ্দ ২৫৮.১১০ টন। এরমধ্যে ১নং মইলাকান্দা ইউনিয়নের ২হাজার ৪৭১জন, ২নং গৌরীপুর ইউনিয়নে ২হাজার ৩৩২জন, ৩নং অচিন্তপুর ইউনিয়নে ২হাজার ৪৮২জন, ৪নং মাওহা ইউনিয়নে ২হাজার ২৯৯জন, ৫নং সহনাটী ইউনিয়নে ২হাজার ৭১৯জন, ৬নং বোকাইনগর ইউনিয়নে ২হাজার ৮১০জন, ৭নং রামগোপালপুর ইউনিয়নে ৩হাজার ২২৭জন, ৮নং ডৌহাখলা ইউনিয়নে ২হাজার ৯৩৩জন, ৯নং ভাংনামারী ইউনিয়নে ২হাজার ২০৯জন ও ১০নং সিধলা ইউনিয়নে ২হাজার ৩২৯জন চাল পাবেন।
এদিকে ২নং গৌরীপুর ইউনিয়নে শনিবার (২২ মার্চ/২৫) চাল বিতরণ করা হয়। তবে এ ইউনিয়নের নিজেদের ঘরবাড়িহীন অসহায় হয়ে আশ্রয় নেয়া শালীহর ছায়ানীড় আবাসন প্রকল্পের বাসিন্দা চাল পায়নি। এতে তারা বিক্ষুব্দ হয়ে রোববার শহরে ও উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ মিছিল এবং ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদ ঘেরাও কর্মসূচি পালন করে। এ প্রসঙ্গে সমিতির সভাপতি মো. জমশেদ আলী জানায়, এ আবাসন প্রকল্পটি ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদে ১নং ও ২নং ওয়ার্ডে অবস্থিত। উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি-ভিটেমাটিহীন অসহায় পরিবারগুলো আশ্রয় নিয়েছে। ওরা নি:স্ব। ২/৩দিন ধরে ঈদের চালের জন্য যোগাযোগ করেছি। চাল না দেয়ায় আবাসনের বাসিন্দারা বিক্ষুব্দ হয়ে পড়েছেন। আবাসন প্রকল্পের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া জানান, এখানে যারা বাস করে তারা অতিদরিদ্র শুধু নয়, ছিন্নমূল-দরিদ্র। ওরা চাল পাবে না, তাহলে চাল পাবে কারা? সমাবেশ বক্তব্য রাখেন আবাসনের বাসিন্দা আব্দুল সালাম, মতিউর রহমান, পারভীন আক্তার, শহিদুল ইসলাম, লাইলী আক্তার, সুফিয়া আক্তার, রহিমা আক্তার, ফিরুজা বেগম, শামসুন নাহার, সুরুজ আলী প্রমুখ। তাদের বলেন, যতক্ষন পর্যন্ত চাল না পাবো, ততক্ষন পর্যন্ত এ ইউনিয়ন পরিষদের সামনে থেকে আমরা যাবো না।
এ প্রসঙ্গে ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী জানান, আমি শারীরিকভাবে অসুস্থ্য থাকায় লিখিতভাবে ইউপি প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) নিকট চাল বিতরণের দায়িত্ব দেয়া হয়েছে। ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল ইসলাম রিয়াদ জানান, আমাকে মাত্র ১০০কার্ড দেয়া হয়েছে। সেগুলো বিতরণ করে দিয়েছে। মানুষের যে চাহিদা তার তো পুরণ করা সম্ভব না। ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা কামরুজ্জামান জানান, ইউপি সদস্যদেরও দেয়া হয়েছে এবং রাজনৈতিক দলের লোকজনকেও দেয়া হয়েছে। আমরা এখন কী; করবো?
অপরদিকে উপজেলার ডৌহাখলা ইউনিয়ন পরিষদের সামনে সূর্যোদয়ের পর থেকে লোকজন এসে ভিজিডি’র চালের জন্য ভিড় করে। রুকনাকান্দার আলেকজান (৬০) জানায়, সকালে এসেছে। শুনেছি, কার্ড দিবে, চাল দিবে। এখন তো কেউ আসে নাই। চরশ্রীরামপুরের আব্দুল খালেক বলেন, চাল দিবো, সেই জন্য এসেছি। চরঘোড়ামারা গ্রামের আছিয়া খাতুন (৪৫) জানায়, গতবার পাইছি, সবাই বলতাছে চাল দিবো, সে জন্য এসেছি। গয়েসখিলা গ্রামের দোলেনা খাতুন, জাহানারা বেগম জানায়, চাল নিতে আইসি, আগে কার্ড দিবো শুনেছি। এখন কিছুই পাইনি। দিনশেষে শূন্যব্যাগ হাতে বাড়ি ফিরতে দেখা যায়, তাঁতকুড়া গ্রামের আছমত আলী, সিরাজুল ইসলাম, মামদীপুরের আলেয়া খাতুন, কদিম ডৌহাখলার নুরজাহান, ছোলেমা খাতুন, হাজেরা খাতুনকে। এ প্রসঙ্গে ইউনিয়ন পরিষদে গিয়ে জানা যায়, এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ কাইয়ুম একটি হত্যা মামলায় জেলহাজতে রয়েছেন। ইউনিয়ন পরিষদের সচিব মাহতাব উদ্দিনের মুঠোফোনে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/