• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঈদ উপলক্ষে সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে ডিএমপির ট্রাফিক বিভাগ ও বিআরটিএ এর যৌথ অভিযান

আরিফুজ্জামান (সাগর) / ২৪০ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নিরাপদ করতে সড়কে লক্কর-ঝক্কর ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে ডিএমপির ট্রাফিক-মিরপুর বিভাগ ও বিআরটিএ যৌথ অভিযান পরিচালনা করেছে।

আজ শনিবার (২২ মার্চ ২০২৫ খ্রি.) ট্রাফিক-মিরপুর বিভাগের আওতাধীন কোটবাড়ি থেকে নবাবেরবাগ এলাকার মধ্যে কয়েকটি ওয়ার্কশপে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে উক্ত এলাকার পাঁচটি ওয়ার্কশপ পরিদর্শন করে তাদের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি শনাক্ত করে তাদের সতর্ক করে দেয়া হয়। ঈদের আগে তারা যাতে কোনো লক্কর-ঝক্কর ও ফিটনেসবিহীন বাস মেরামত করে রাস্তায় নামাতে সহায়তা না করে সে মর্মে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

উক্ত অভিযানে উপ-পুলিশ কমিশনার, ট্রাফিক-মিরপুর বিভাগ; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ট্রাফিক-মিরপুর বিভাগ; বিআরটিএ এর ম্যাজিস্ট্রেট ;সহকারী পুলিশ কমিশনার, ট্রাফিক মিরপুর জোন ও ট্রাফিক-মিরপুর বিভাগের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। ট্রাফিক-মিরপুর বিভাগের পুলিশ সদস্যদের পাশাপাশি দারুস সালাম থানা পুলিশের একটি টিমও উক্ত অভিযানে অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/