• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

শাহজাদপুরে ৭ জন সাংবাদিকের উপরে হামলা, ১ জন হাসপাতালে ভর্তি

মোঃ আলামিন সরকার, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি / ১৬৫ Time View
Update : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে রাস্তা দিয়ে যাওয়ার সময় ৭জন সাংবাদিকের উপরে হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে তারেক রহমান নামের ১জন সাংবাদিককে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় আরো আহত হয়েছেন, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক রাজিব আহমেদ রাসেল, দপ্তর সম্পাদক সেলিম তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক শাহান আলী, মোঃ সাহেব আলী, হিরু খন্দকার ও জাহাঙ্গীর হোসেন।

আজ বুধবার (১৯শে মার্চ) দুপুরে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক ও বিট অফিসার রফিকের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত হয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় থানার সেকেন্ড অফিসার মোঃ ইমরান হোসেন।

এই বিষয়ে শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল বলেন, পেশাগত কাজ শেষ করে নরিনা ঘাটের খেয়া পাড় হয়ে আমরা শাহজাদপুর পৌর সদরের দিকে যাচ্ছিলাম। পথিমধ্যে নরিনা মধ্য পাড়ায় যানবাহনের জটলা দেখতে পেয়ে সামনে গিয়ে দেখতে পাই যে রাস্তার উপরে মাটি ফেলে রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ করে রাখা হয়েছে।

এই বিষয়ে প্রতিবাদ জানালে বালুর পাশে দাঁড়ানো ইমরান (২০) ও জামিল (২২) নামের ২ জন আমাদের গালমন্দ করে। এসময় আরা নিজেদের পরিচয় দিলেও তারা আরো উত্তেজিত হয়ে পরে। পরে উভয় পক্ষ মাঝে তর্কে জড়িয়ে পড়ি।

এসময় রবি, ইমরান, জামিল, খায়রুল সহ বেশ কয়েকজন ব্যক্তি লাঠিসোটা নিয়ে আতর্কিত আমাদের উপরে হামলা চালায়। পরে আমাদের মোটরসাইকেল ভাঙচুর করে।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী বলেন, হামলার খবর পেয়ে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/