• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে ১৫-ই মার্চ খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার / ২২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

আগামী ১৫ মার্চ ঠাকুরগাঁওয়ের ২ লাখ ৩৬’হাজার ১শ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার ( ১৩ মার্চ) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানান মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইফতেখায়রুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, আগামী ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে জেলার ৫টি উপজেলার মোট ১ হাজার ৩৬৪টি কেন্দ্রে খাওয়ানো হবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল।

৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৬০০ জন শিশুকে খাওয়ানো হবে নীল রংঙের ক্যাপসুল । আর ১২ থেকে ৫৯ মাস বয়সী ২লাখ ৯ হাজার ৫শ শিশুকে খাওয়ানো হবে লাল রংঙের ক্যাপসুল।

এছাড়াও শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি, পরিমাণ মতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানো ও স্বাস্থ্য সুরক্ষায় বাড়তি যত্ন প্রদানে বেশকিছু গুরুত্বপূর্ন পরামর্শ দেওয়া হবে এসব কেন্দ্র থেকে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান, জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মো: ইফতে খায়রুল ইসলামসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/