• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

দেশীয় বস্ত্রশিল্পের সমৃদ্ধ ইতিহাস রয়েছে : চসিক মেয়র

Reporter Name / ৩৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

বাংলার দূত প্রতিবেদক : চট্টগ্রাম সিটি (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমাদের কুটির শিল্প ও দেশীয় বস্ত্রশিল্পের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। তিনি বলেন, ‘বর্তমানে আধুনিক ফ্যাশনের কারণে দেশীয় পণ্যের বাজার সংকুচিত হচ্ছে। আমরা যদি সবাই দেশীয় পণ্যের প্রতি আগ্রহী হই, তাহলে এ শিল্প আরও বিকশিত হবে এবং আমাদের অর্থনীতি শক্তিশালী হবে।’

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টার মাঠে পবিত্র রমজান মাসব্যাপী ঈদ বস্ত্র, জামদানি ও ক্ষুদ্র শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।এর আগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন মেয়র। মেলায় দেশীয় জামদানি, হস্তশিল্প, বিভিন্ন প্রকার পোশাক ও ক্ষুদ্র শিল্পের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘জামদানি আমাদের গর্বের প্রতীক, যা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই শিল্প শুধু একটি কারুশিল্প নয়; বরং এটি আমাদের পূর্বপুরুষদের সৃজনশীলতার প্রতিফলন। জামদানি শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ঈদ শুধু উৎসব নয়; এটি আমাদের শিল্প ও সংস্কৃতির সঙ্গেও জড়িত। দেশীয় তাঁত ও ক্ষুদ্রশিল্পের উন্নয়ন ও প্রসারে আমাদের সবাইকে সচেতন হতে হবে। দেশীয় শিল্পকে বাঁচাতে দেশীয় পণ্য ব্যবহারের মাধ্যমে দেশীয় বস্ত্র ও কুটির শিল্পকে বাঁচিয়ে রাখাতে সবাইকে এগিয়ে আসতে হবে।’এতে উপস্থিত ছিলেন মেলার উদ্যোক্তা মো. জহির আলম, চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম, চট্টগ্রাম দায়রা জজ আদালতের বিভাগীয় পিপি এ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ প্রমুখ।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/