• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহের বৈডাঙ্গাতে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ, প্রশাসনের অভিযান

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ২১০ Time View
Update : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

ঝিনাইদহের সংবাদ, বর্তমান ঝিনাইদহ টিভি ও এপি বাংলা নিউজে অবৈধ সিসা কারখানার নিউজ প্রকাশ করলে ঠিক ৩ ঘন্টা পরেই সঠিক নজরদারিতে সিসা কারখানায় অভিযান চালিয়েছেন ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তর।

ঝিনাইদহের সাগান্না ইউনিয়নের বৈডাঙ্গা এলাকায় একটি পরিত্যক্ত ইটভাটা “স্টার টু”-তে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। এ ধরনের কার্যক্রম পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

বিষয়টি নিউজের মাধ্যমে জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অভিযোগের ভিত্তিতে ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মোঃ মুন্তাছির রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশীনা আরিফ অভিযান পরিচালনা করেন। অভিযানে বিপুল পরিমাণ পুরনো ব্যাটারি ও ১৩টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

বাংলাদেশ পরিবেশ দূষণ সংরক্ষণ আইন ২০২২-এর ৮ ধারায় নিয়মিত মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযানের ফলে অবৈধ এই কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

স্থানীয়রা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং অনুরোধ করেছেন যেন এমন অবৈধ কার্যক্রম পুরোপুরি নির্মূল করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/