• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

শেছের মটর চুরির সন্দেহে এক কিশোরকে ধরে বেধড়ক মারপিট করে পুলিশের হাতে সোপর্দ করে

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি / ২০১ Time View
Update : বুধবার, ৫ মার্চ, ২০২৫

কুড়িগ্রামের উলিপুরে শেছের মটর চোর সন্দেহে মো. মাছুদ রানা (২০) নামের এক কিশোরকে ধরে নিয়ে এসে বর্বরভাবে নির্যাতন করা হয়েছে।

সোমবার (৪ মার্চ ) দুপুর ১২: ঘটিকায় নির্যাতনের পর স্থানীয়ভাবে পুলিশের হাতে তুলে দেন ।

ঘটনাটি ঘটেছে, উলিপুর পৌর ২ নং ওয়ার্ডের পূর্ব নওডাঙ্গা এলাকায়, শেছের মটরের মালিক, মোঃ মুরাদ ইসলাম, পূর্ব নওডাঙ্গার, জহিরুল ইসলামের ছেলে, একই এলাকার, চোর মাসুদ রানা, মোঃ মমিনুল ইসলাম এর ছেলে ।

মমিনুল ইসলাম বলেন, আমার ছেলে যে চুরি করেছে, তার কোন প্রমাণ নাই, তার কাছ থেকে কোন মোটরও পায় নাই, আমার ছেলেকে আক্রোশ মূলক ধরে নিয়ে গিয়ে, অমানুষের মতো নির্যাতন করেছে, থানায় নিয়ে গেছে পুলিশ যদি তার উপযুক্ত প্রমাণ পায় অবশ্যই শাস্তি দিবে, আর যদি প্রমাণিত না হয় তাহলে এর বিচার আমি চাই ।

এলাকার রাসেল মিয়া জানান, এর আগে চোর সন্দেহে তাকে ধরা হয়েছিল, সেই সুরের সাপ ওর গায়ে লাগছে, তাই এখন এলাকায় যে কোন জিনিস চুরি হয়ে গেলে তাকে ধরা হয়, এবং অমানুষের মতো নির্যাতন করা হয়, যার কোন প্রমাণ নাই সাক্ষী নাই এটা কোন বিচার, আমরাও চাই এর একটা সুস্থ তদন্ত হোক, আসল চোর কে বেরিয়ে আসুক ।

স্থানীয়রা জানায় , আমরা শুনেছি ৩-৪ দিন আগে মুরাদ ভাইয়ের নাকি মোটর হারিয়ে গেছে, এখন চোর সন্দেহে তাকে হঠাৎ রাত ১২ : ঘটিকায় কিছু লোক এসে উঠিয়ে নিয়ে যায়, তারপর এই মাসুদ রানাকে, গাছের সাথে বেঁধে, বেধড়ক মারপিট করে, সারারাত ধরে নির্যাতন করার পরে সকাল হলে সবাই জানতে পারি, মুরাদের মটর চুরির দায় একেই এলাকার মাসুদ রানাকে ধরে নিয়ে এসে বেঁধে রেখেছে, গণধোলাই এর একপর্যায়ে এলাকার লোকজন থানায় খবর দিয়ে, পুলিশের হাতে তুলে দেয় ।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, থানায় অভিযোগ, পেয়ে মাছুদ রানা কে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে, আসলে সে চোর কিনা সুষ্ঠু তদন্ত হলে অবশ্যই বেরিয়ে আসবে, আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/