• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নান্দাইলে ৫ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ থানায় মামলা

মোশারফ হোসেন রিয়াদ, স্টাফ রিপোর্টার / ২০৪ Time View
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

ময়মনসিংহের নান্দাইলে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় উপজেলার কামটখালী গ্রামের আব্দুল মজিদের পুত্র আলমগীর হোসেন (২৫) কে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ছাত্রীর বাবা মো. ফারুক মিয়া।

নান্দাইল মডেল থানার অভিযোগ সূত্রে জানা গেছে- বীর বেতাগৈর ইউনিয়নের কামটখালী গ্রামের ৫ম শ্রেণী পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে ৪ মাস পূর্বে প্রেমের প্রস্তাব দেয় আলমগীর হোসেন। এতে রাজী না হওয়াতে গত ৭ ফেব্রুয়ারী দুপুর ৩ টায় মাদ্রাসা ছাত্রীকে প্রলোভন দেখিয়ে আলমগীরের নিজ বসতঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ধর্ষণের শিকার ছাত্রী কান্না করে বিষয়টি তার মা জেসমিন আক্তার কে বলিলে ঘটনাটি জানাজানি হয়। এদিকে ছাত্রীকে বিয়ে করার আশ্বাস দিয়েও পরবর্তীতে আর সম্ভব হবে না বলে না করেন দেন আলমগীর হোসেন।

বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আলমগীর হোসেন বলেন- নিউজ করলে কি হবে? আপনারা যা পারেন করেন আমি জড়িত না।

স্থানীয় বাসিন্দারা জানান- আলমগীর হোসেন এলাকায় এর আগেও এমন কর্মকান্ড করেছে। প্রভাব দেখিয়ে মানুষের অনেক ক্ষতি সাধন ও করেছে।

মাদ্রাসা ছাত্রী বাবা ফারুক মিয়া বলেন- অবুঝ মেয়েটিকে কৌশলে আলমগীর ধর্ষণ করেছে। তার কাছে নগ্ন ভিডিও ধারণ করেছে। এর কঠিন বিচার দাবি করছি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ বলেন- মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। আসামী ধরতে জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/