• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নাগরপুর প্রেসক্লাব এর দুই সাংবাদিক গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত

মো: রেজাউল করিম / ৪২১ Time View
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

টাঙ্গাইলের নাগরপুরের দুই সাংবাদিক বিএমএসএস কর্তৃক অনুষ্ঠিত বিভিন্ন ক্যাটাগরিতে গোল্ডেন অ্যাওয়ার্ড, সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করা হয়। মো. আমজাদ হোসেন রতন সাহসী সাংবাদিকতায় ও ডা.এম.এ.মান্নান মানব সেবা ও সাংবাদিকতায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ‘গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪ এ ভূষিত হয়েছেন।এরা দুজনই নাগরপুর প্রেসক্লাব এর সম্মানিত সদস্য।

গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সেমিনার হলে বিএমএসএস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে অন্যান্যর মাঝে এই দুই সাংবাদিককে গোল্ডেন অ্যাওয়ার্ড২৪ ও সনদ প্রদান করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শের -এ -বাংলার দৌহিত্র, সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। বিশেষ অতিথি হিসাবে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির প্রফেসর ড. এম এ সাত্তারসহ গুনি ব্যাক্তি উপস্থিত ছিলেন। এছাড়াও সমগ্র বাংলাদেশ থেকে আসা সংগঠনের শত শত সাংবাদিক উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান বলেন, সাংবাদিক মো. আমজাদ হোসেন রতন

২০২৪-২০২৫ সেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের গ্রন্হণা ও প্রকাশনা সম্পাদক ও সাংবাদিক ডা.এম.এ.মান্নান কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উপ-স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক হিসাবে অনেক সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। তাদের পেশাগত দায়িত্বে অবদান রাখায় আমাদের সংগঠন এর পক্ষ থেকে ‘গোল্ডেন অ্যাওয়ার্ড ‘২৪ ও সনদ প্রদান করেছি। আমি তাদের সফলতা কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/