• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

শিশুসন্তানকে হত্যার পর পালালেন মা

Reporter Name / ২৬৯ Time View
Update : রবিবার, ২ মার্চ, ২০২৫

বাংলার দূত প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় আহনাম মিয়া নামে ৩ বছর বয়সি এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। ঘটনার পরই পলাতক রয়েছে মা শিরিন আক্তার। শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের মির্জানগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আহনাম মিয়া নামের ওই শিশু প্রবাসী ডালিম মিয়ার একমাত্র সন্তান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আদিল মাহমুদ। ওসি বলেন, মরদেহ উদ্ধারের কাজ চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে। স্থানীয়রা জানায়, পাঁচ বছর আগে একই উপজেলার হাইরমারা এলাকার শিরিন বেগমকে বিয়ে করেন ডালিম মিয়া। বিয়ের তিন বছর পর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান তিনি। এরপর শিরিন তাদের একমাত্র সন্তান আনাসকে নিয়ে শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন।

শনিবার দিবাগত রাতে শিরিন ও সন্তান আনাসের শোবার ঘর থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পায় আনাসের দাদি। চিৎকার শুনে ছুটে এসে তিনি নাতির রক্তাক্ত মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গেই পালিয়ে যায় আনাসের মা শিরিন।ধারণা করা হচ্ছে, মা শিরিনই এই ঘটনা ঘটিয়েছে।এদিকে, ঘটনায় অভিযুক্ত শিরিন আক্তার মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন বলে জানিয়েছে একাধিক সূত্র। তবে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/