• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৪ জন

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি / ১৮৯ Time View
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫

 

 

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ৫নং কুমড়াবাড়িয়া ইউনিয়নের নগরবাথান ঘোষপাড়া এলাকায় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫) বেলা ১২টার দিকে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। রয়েল পরিবহন ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ফলে চারজন গুরুতর আহত হয়েছেন।

 

স্থানীয়, নগরবাথান ঘোষপাড়ার মোঃ রাছেল মিয়া বলেন, ঢাকা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে আসছিলেন রয়েল পরিবহন আর চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ মুখি হয়ে যাচ্ছিলেন পিকআপ ভ্যান। পিকআপটিতে বাসা-বাড়ির মালামাল পরিবহন করা হচ্ছিল। এর ভেতরে বসে ছিলেন এক মহিলা ও তার শিশু সন্তান। সংঘর্ষের ফলে মা ও সন্তানের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। দুর্ঘটনার সময় সড়ক দিয়ে একটি মোটরসাইকেলও যাচ্ছিল, যা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীও গুরুতর আহত হন।

 

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠান। স্থানীয়রা জানান, মহাসড়কে বেপরোয়া গতি ও অসতর্কতার কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

 

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/