• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

আরাকান আর্মি ও মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name / ১৭০ Time View
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫

বাংলার দূত প্রতিবেদক : স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম বলেছেন, মিয়ানমার থেকে পণ্য আনার সময় সিটওয়েতে মিয়ানমার সরকার ও পরে নাফ নদীর সীমান্ত অতিক্রমের সময় আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে। আর সীমান্ত উদ্ভুদ পরিস্থিতিতে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশকে মিয়ানমার সরকারসহ উভয়পক্ষের সাথে যোগাযোগ রাখতে হচ্ছে।

এটি একটি বড় সমস্যা এবং তা সমাধানে সরকার কাজ করছে বলেও জানান তিনি। শনিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা শেষে সাংবদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, সাম্প্রতিক সময়ে কক্সবাজারে অপহরণের প্রবণতা অনেক বেশি। দেশে ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়া হয়েছে। রোহিঙ্গাদের অনেকে অপহরণসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। রোহিঙ্গাদের যত দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো যাবে ততই আমাদের জন্য মঙ্গল। তারাই সমস্যা বৃদ্ধি করছে। তাদের যত তাড়াতাড়ি সম্ভব ফেরত পাঠানোর চেষ্টা করছি আমরা (সরকার)।

সভায় সাংবাদিকদের এক প্রশ্নের প্রেক্ষিতে বিতর্কিত ভূমিকার কারণে কক্সবাজারের চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াকে আজকের মধ্যেই প্রত্যাহারের জন্য আদেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।সভায় সশস্ত্র বাহিনী, পুলিশ, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কক্সবাজার জেলার দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর প্রশিক্ষণ মাঠে নবগঠিত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি), স্টেশন সদর দপ্তর, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং কে-নাইন ইউনিট এন্ড ট্রেনিং সেন্টার এর আনুষ্ঠানিক পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/