• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

চাঁদপুরে নৌপথে নিরাপত্তা জোরদার ও অপরাধ নিয়ন্ত্রণে সভা

Reporter Name / ২২৯ Time View
Update : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলার দূত প্রতিবেদক : জেলায় আজ আসন্ন রমজান মাস ও ঈদ উল ফিতর ২০২৫ উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার ও অপরাধ নিয়ন্ত্রণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চলের পুলিশের সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান এ সভায় সভাপতিত্ব করেন।

সভায় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা, নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ, বাংলাদেশ নৌযান মালিক ফেডারেশনের কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ শাখার সভাপতি শাহ আলম, বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন, বাল্কহেড শ্রমিক ফেডারেশন, লঞ্চ মালিক সমিতির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়ম-নীতি মেনে চলার আহ্বান জানান এবং নৌ পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/