• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

‘যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় নির্বাচন চাই’ আবদুল আউয়াল মিন্টু

মো. শামীম হোসাইন / ৩৪২ Time View
Update : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আমরা ১৭ বছর থেকে আন্দোলন সংগ্রাম করতেছি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য। আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। তার জন্য দেশে প্রথমেই জাতীয় সরকার গঠন করা দরকার। অগণতান্ত্রিক সরকারের মাধ্যমে বা অনির্বাচিত সরকারের মাধ্যমে তো গণতন্ত্র ফিরিয়ে আনতে পারা যাবে না। অতএব আমরা প্রথমে গণতান্ত্রিক সরকার চাই। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব চাই।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুরের টাউন ক্লাব অডিটোরিয়ামে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সঙ্গে বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের সাংগঠনিক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, যদি আমরা দেখি যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় দেরি হচ্ছে , তবে আমাদের বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দলের স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্তে আমরা চলবো।
এছাড়া দলটির সম্মেলন কবে হবে এমন প্রশ্নের জবাবে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, আজকের সাংগঠনিক সভা থেকেই সম্মেলনের প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় কমিটি আশা করছে যে আগামী এপ্রিলের মাঝামাঝিতে পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন হতে পারে।
এর আগে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় টাউন ক্লাব অডিটোরিয়ামে সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আবদুল আউয়াল মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু এবং কেন্দ্রীয় বিএনপির সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু। মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/