• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ : পার্থ

Reporter Name / ৩৮২ Time View
Update : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলার দূত প্রতিবেদক : দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ উল্লেখ করে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, দিন দিন জনগণের সাথে সরকারের জনসম্পৃক্ততা কম থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে এমন কাউকে দেয়া উচিত ছিল, সেখানে জনসম্পৃক্ততা বেশি হয়। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ভোলায় ৩ দিনের সফরে এসে সাংবাদিকদেরকে এসব কথা বলেন তিনি।

আন্দালিব রহমান পার্থ বলেন, সংস্কার হবে নির্বাচনমুখী। এটা দ্রুত করতে হবে যাতে নির্বাচন হয়। এটি নিয়ে কোনমতেই কালবিলম্ব করা যাবে না। বিজেপি চেয়ারম্যান বলেন, গত ৬ মাস ধরে সরকারের যেভাবে চলছে তাতে দিন দিন মানুষের আস্থা হারিয়ে ফেলছে, তাই সংস্কার জনগণের কাছে অতি গুরুত্বপূর্ণ। দ্রুত তা সমাপ্ত করতে হবে।

আন্দালিব রহমান পার্থ আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে বিজেপি দল গোছাতে শুরু করেছে, রমজানে পরে আরও ব্যাপকহারে সারাদেশে দল গোছানোর কাজ শেষ হবে।এ সময় তিনি প্রধান উপদেষ্টার বক্তব্যকে সমর্থন করে আগামীতে দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।এর আগে ঢাকা থেকে রওনা দেয়ার পর দলের হাজার হাজার নেতাকর্মী বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে বরণ করে নিয়ে আসেন।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/