• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সরকারি চাল দেওয়ার কথা বলে ভ্যান নিয়ে পালাল প্রতারক চক্র

মো. শামীম হোসাইন / ২২২ Time View
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

 

মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার

অভাবের সংসার ওমর আলীর (৬৫)। ভ্যান চালান তিনি। স্ত্রীকে নিয়ে তাঁর ছোট সংসার। ভ্যান চালিয়ে যে টাকায় আয় হয়, তা দিয়ে সংসার চালাতে কষ্ট হয়। এ রকম পরিস্থিতিতে এক প্রতারক চক্রের খপ্পরে পড়েন তিনি। সরকারি চাল দেওয়ার কথা বলে ওই চক্র তাঁর আয়ের একমাত্র অবলম্বন ভ্যানটি নিয়ে গেছে।
শনিবার পিরোজপুরের নাজিরপুর শহরের সরকারি বালক বিদ্যালয়ের এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ওমর আলীর কান্না থামছে না। বাড়িতেও যেতে চাচ্ছেন না তিনি। তাঁর বাড়ি নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের পাতীলাখালী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকালেও ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন ওমর আলী। দুপুর ১২টার দিকে যাত্রীবেশে দুজন তাঁকে সরকারি চাল দেওয়ার কথা বলে কৌশলে তাঁকে পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত সরকারি বালক বিদ্যালয়ের কাছে নিয়ে যায়। পরে সরকারি বালক বিদ্যালয়ের এলাকায় এলে ভ্যান রেখে একজন ওমর আলীকে বিদ্যালয়ের ভেতর থেকে কিছু মালামাল আনতে পাঠায়। ওমর আলী বিদ্যালয়ের ভেতরে গেলে ভ্যান নিয়ে পালিয়ে যায় তারা।
কাঁদতে কাঁদতে ওমর আলী বলেন, ‘কলেজের দিকে চলেন বলে দুই ব্যক্তি আমার ভ্যান ভাড়া নিছে। আমি সরল মনে ভাড়া নিয়ে আইছি। আসার পরে আমাকে সরকারি চালের কার্ড দেওয়া হবে জানান। তাঁরা আমাকে বলেন, “আপনি এই কার্ড দিয়ে পাঁচ কেজি চাল পাবেন আর কলেজের ভেতর থেকে থেকে কিছু মাল এনে দেওয়ার পর আপনাকে দুই শ টাকা দেওয়া হবে।’ তাঁদের কথা শুনে আমি কলেজের ভেতরে যাই। কিন্তু কিছুক্ষণ পর বিদ্যালয়ের বাইরে এসে দেখি ভ্যান নেই। ওই ব্যক্তিরা ভ্যান নিয়ে পালিয়ে গেছে। ২৫-৩০ বছর ভ্যান চালিয়ে সংসার চালাই। ভ্যান না ফিরে পেলে আমার আর কোনো উপায় নাই।’
ভ্যান চুরির ঘটনায় ওমর আলীর স্ত্রী নাজিরপুর থানায় কটি অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, ‘অনেক কষ্টে এই ভ্যানটি কিনেছিলাম। এই ভ্যানটা চুরি হয়ে গেল। এখন তো আমাদের পথে বসতে হবে।’
নাজিরপুর থানার পরিদর্শক তদন্ত (ওসি) শেখ হেলাল উদ্দিন বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই চোর চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/