• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নোয়াখালীতে জাতীয় সমাজতান্ত্রিক দল(জেএসডি) মিছিল অনুষ্ঠিত হয়েছে

সাইফুল ইসলাম / ২১২ Time View
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

সাইফুল ইসলাম কবিরহাট প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট ও কোম্পানীগঞ্জ জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সিনিয়র যুগ্ম-মহাসচিব, কামাল উদ্দিন পাটওয়ারীর নেতৃত্বে, দীর্ঘ ১৫ বছর পর বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাদ আছর কবিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ মিছিলে বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত হয়। দলকে সুসংগঠিত করার লক্ষ্যে দূর দুরান্ত থেকে ছুটে আসে বৃদ্ধ নেতা কর্মীরাও। ” মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে জিরো পয়েন্টে সমবেত হয়।
কামাল উদ্দিন পাটওয়ারীকে নোয়াখালী-৫ কবিরহাট ও কোম্পানিগঞ্জ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করেন বিভিন্ন নেতা কর্মীরা। নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানানো হয় ।
কামাল উদ্দিন পাটোয়ারী , বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, দীর্ঘ ১৫ বছর আপনাদের সাথে থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। এখন কেন আমাদের গাড়িকে বাধা দেওয়া হয়। মুছাপুরে যেতে দেওয়া হয়নি আটকে দিয়েছেন কেন? এমন কোন কিছু করবেন না! যেন স্বৈরাচারের মতো আপনাদের অবস্থা হয়। আমি তারেক রহমানের কাছে অভিযোগ করলে আপনারা বহিষ্কার হয়ে যাবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন
জেএসডির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলো তারেক, নোয়াখালী জেলা জেলা জেএসডি সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক নূর রহমান,
জেএসডির কেন্দ্রীয় সহ-সম্পাদক আলাউদ্দিন, নোয়াখালী জেলা জেএসডির সহ-সভাপতি শামসুল আলম কাজল হাজারী, নোয়াখালী জেলা জেএসডির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রশীদ মামুন এবং জেএসডির কেন্দ্রীয় কমিটির সদস্য তুখোড় ছাত্রনেতা মোঃ হেলাল উদ্দিন এবং কবিরহাট উপজেলার জেএসডি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবুল কালাম সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/