• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সংবাদ সংগ্রহকালে “দৈনিক প্রথম আলোর” সাংবাদিকের মৃত্যু

শাহাদাত কামাল শাকিল / ২৬০ Time View
Update : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

সাংবাদিক, কুমিল্লা প্রেসক্লাবের সদস্য এম সাদেক ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় কুমিল্লা গোমতী নদীতে মাছ ধরার উৎসবের ছবি তুলতে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতাল এ নিয়ে আসলে বেলা ১টা ৫৭ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
এম সাদেক কুমিল্লার সিনিয়র সাংবাদিক, তিনি প্রথম আলোর প্রতিষ্ঠালগ্ন থেকে ওই প্রতিঠানে কর্মরত ছিলেন।

মৃত্যুকালে তিনি একজন ছেলে, স্ত্রী, নাতি-নাতনিনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার বাদ মাগরিব কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

তার এই মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুসহ প্রথম আলো কুমিল্লা অফিসের সাবেক স্টাফ রিপোর্টার ও দৈনিক আমার শহর এর সম্পাদক ও প্রকাশক গাজীউল হক সোহাগ, প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, দৈনিক কুমিল্লা শাহাদাত কামাল শাকিল দৈনিক কুমিল্লা প্রতিদিন সার্কুলেশন ম্যানেজার,এবং কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/